এবার রাজধানীতেই হাসনাতকে হত্যাচেষ্টার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার রাজধানীতেই হাসনাতকে হত্যাচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে আবারও গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর যাত্রাবাড়িতে এই হত্যাচেষ্টা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।

হান্নান মাসুদ তাতে লেখেন হাসনাত আবদুল্লাহকে আরেকবার যাত্রাবাড়িতে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা। আরেক পোস্টে তারিকুল ইসলাম লেখেন, ‘হাসনাত আব্দুল্লাহকে যাত্রাবাড়িতে আবারও গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা।’

জানা গেছে, রাজধানীর মাতুয়াইলে একটি ট্রাক হাসনাত আবদুল্লাহর গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুলিস্তানে একটি মিনি ট্রাক ফের তার গাড়িতে ধাক্কা দেয়।

এর আগে, গতকাল বুধবার চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হত্যাচেষ্টার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্যসচিব সারজিস আলম।

এরপর রাতে একই ধরনের স্ট্যাটাসে সারজিস ও হাসনাত ফেসবুকে লিখেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ