এবার সবুজ কিনিতে উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার সবুজ কিনিতে উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই লাস্যময়ী নায়িকা। কাজের নানা খবর দেন অনুরাগীদের। মাঝে মাঝে আবার নিজের বিভিন্ন ধরনের ছবি প্রকাশ করে থাকেন তিনি। কখনও শাড়ি পরে খাঁটি বাঙালি-কন্যা সেজে, আবার কখনও পশ্চিমা রীতির খোলামেলা পোশাকে। সব লুকেই যেন পারফেক্ট এই তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বিকিনি পরা ছবি পোস্ট করে উত্তাপ ছড়াচ্ছেন এই তারকা। তার পরনে সবুজ রঙের বিকিনির সঙ্গে সাদা ক্রচেট টপ। ভক্তরা অনেকেই নায়িকার এই রূপে মুগ্ধ হলেও একদল কটাক্ষ করেছেন তার পোশাক সেন্স নিয়ে। তাদের মন্তব্য, বিকিনির সঙ্গে নেটের টপ পরার কোনো প্রয়োজনই ছিল না। কেউ বলেছেন, দৃষ্টিকটু লাগছে দেখতে।

তবে সবাই যে শুধু কটাক্ষই করেছেন এমনও নয়। কেউ কেউ নায়িকার সাহসী অবতারের প্রশংসাও করেছেন। তাদের মতে- ধর্ম, রাজনীতি, ব্যক্তিগত জীবনের নানা বিতর্ককে পাশ কাটিয়েও নিজের মতো করেই সামনে এগিয়ে গেছেন নুসরাত।

বর্তমানে যশের সঙ্গে নতুন ছবি ‘মেন্টাল’ সিনেমার শুটিং করছেন নুসরাত। নিজেদের ব্র্যান্ড নিউ প্রোডাকশন হাউজের প্রথম সিনেমা এটি। পর্দায় যশ-নুসরাতের রসায়নের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ