এবার সস্ত্রীক চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার সস্ত্রীক চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর চিকিৎসা জন্য সস্ত্রীক চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (২৬ আগস্ট) সকালের হযরত শাহজালাল আন্তর্জাতিবক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ফলোআপ চিকিৎসার জন্য সকালে সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঙ্গে রয়েছেন তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস।

এরআগে গত ২৪ আগস্ট ফলোআপ চিকিৎসা জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও বড় মেয়ে। এছাড়া গত কয়েক মাস ধরে সিঙ্গাপুর আছেন বিএনপি আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি সূত্রে জানা গেছে, গত ৬ মাসের বেশি সময় ধরে বিদেশে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া গত কয়েক বছর ভারতে আছেন বিএনপি আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ