এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৩, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৩, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বুধবার (১৩ মার্চ) রাতে এ কথা জানান।

তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে। কয়েকটি পরীক্ষায় একটু সময় লাগেবে, সেজন্য উনাকে ভর্তি করা হয়েছে। পরীক্ষাগুলোর রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ড উনার পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’

এর আগে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বিএনপি চেয়ারপারসন রাত সাড়ে ৭টার দিকে রওনা হন। এ সময়ে বাসায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৮টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। পরে সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন।

এর আগে গত ৯ আগস্ট ফিরোজা‘য় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস ৫ দিন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন। এরপর গত ১১ জানুয়ারি মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে বাসায় আসেন তিনি।

৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ প্রভৃতি রোগে ভুগছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ