এম. সাইফুর রহমানের কবরে সিলেট জেলা ও মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এম. সাইফুর রহমানের কবরে সিলেট জেলা ও মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবীদ, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে তারা মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বারমর্দনে এই কর্মসূচি পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, কোহিনূর আহমদ, এড আবু তাহের, রিপল আহমদ, আবুল কাশেম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ