এমপি আনার হত্যায় কাউকে হয়রানি করা হচ্ছে না - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এমপি আনার হত্যায় কাউকে হয়রানি করা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৩, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৩, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় কাউকে হয়রানি করা হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।

তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা কাউকে অযথা ডাকছি না, হয়রানিও করছি না। ঘটনার সঙ্গে যারা জড়িত আমরা কাউকে ছাড় দিচ্ছি না। এই মামলায় অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

ডিবি প্রধান বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় জড়িত আরো দুইজন ভারতে আছেন, যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল।’

হারুন অর রশিদ বলেন, ‘এমপি আনার হত্যাকাণ্ডে এখনো ভারতে দুজন আছেন। তারা এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল।

গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। আট দিন পর তার খুনের খবর প্রকাশ্যে আসে। এখনো মরদেহের সন্ধান না মিললেও আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত যে সংসদ সদস্য আনার খুন হয়েছেন।

হত্যার পর তাকে কেটে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে।

আনার হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ