ওয়াশিংটন ডিসি বিএনপি'র উদ্যোগে তারেক রহমান জন্মদিন উদযাপিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওয়াশিংটন ডিসি বিএনপি’র উদ্যোগে তারেক রহমান জন্মদিন উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২ ২:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২ ২:২৯ অপরাহ্ণ

 

মহান বিপ্লব ও সংহতি দিবস ২০২২’ এবং ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যর অহংকার দেশনায়ক তারেক রহমান এর ৫৮তম জন্মদিন’ উপলক্ষে নভেম্বর ১৯, ২০২২, ‘ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ভার্জিনিয়ায় অবস্থিত সুফিয়া ইন্সিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি, ওয়াশিংটন ডিসি শাখার সভাপতি হাফিজ খান সোহায়েল সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তওহিদুল ইসলাম তুহিন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদশিদের অংশগ্রহণে মোনাজাত পরিচালনা করেন মোঃ জসীম। এসময় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর রুহের মাগফিরাত এবং মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
বিএনপি, ওয়াশিংটন ডিসি শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেনএর স্বাগত বক্তব্যএর পর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াশিংটন ডিসি শাখার সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির, মেরিল্যান্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলবাব হোসেন সোহাগ, সহ সভাপতি গাজী কামরুল ইসলাম, ভারজিনিয়া বিএনপির সদস্য সচিব তোফায়েল আহমেদ ,ওয়াশিংটন ডিসি শাখার সহ সভাপতি মজনু মিয়া, কাজী এম রহমান,হোসেন শহীদ সোহরাওয়ারদী , স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির মামুনূর রশিদ মোহন ,ভারজিনিয়া শাখা বিএনপির আহবায়ক জহির খান ও ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল ।
অনুষ্ঠানের বক্তারা বলেনসরকারের মিথ্যা আত্ম-অহমিকা এবং দুর্নীতি, লুটপাট, ভ্রান্তনীতি ও অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে দেশের এই বেহাল অবস্থা। জনভোগান্তি, দুর্নীতি, লুটপাট, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনে গণজোয়ার দমন করতে সরকার হত্যা, নির্যাতন, গায়েবি মামলা, গ্রেপ্তার করছে।’
তারা হয়তো ক্ষমতার মোহে ভুলে গেছে গুলি করে লাশ ফেলে বা মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার, হয়রানি করে জনতার আন্দোলন দমন করা যায় না। অতীতে কেউ পারেনি, আওয়ামী সরকারও টিকে থাকতে পারবে না।
তারেক রহমানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতার ঘোষক, সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সন্তানকে কোনো ষড়যন্ত্র, চক্রান্ত করে রাজনীতি ও জনগণ থেকে বিচ্ছিন্ন রাখা যাবে না। তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।’
দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপি, ওয়াশিংটন ডিসি শাখার সাংস্কৃতিক সম্পাদক তারেকুর রহমান জনি , প্রচার সম্পাদক রিজওয়ান আন্সারি পল্লব, সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, আনসার আহমেদ ,তালহা রহমান , মাহিনুর মাহি, মাহিন সুজন। কবিতা আবৃতি করেন ওয়াশিংটন ডিসি বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান মইনুদ্দিন বিপ্লব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপিওয়াশিংটন ডিসি শাখার সহসভাপতি জাহিদ খান, মোশাররফ হোসেন, মখলেসুর রহমান lযুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ সালেহ মনসুর পরশ, সাইদ হায়দার, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, , তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ, কোষাধক্ষ নূর বাহাদুর, মানবাধিকার সম্পাদক মোঃ মহসিন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম আজাদ, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মীর নির্ঝর রহমান নিক্সন, বিএনপিওয়াশিংটন ডিসি শাখার সদস্য আনসার আহমেদ, কবিরুল আলম খান, মোঃ রেজাউল করিম, আলী হায়দার, মোঃ আলাউদ্দিন, মোঃ কায়সার ,জাকির চৌধুরী , মোঃ কাদের,ফারহানা মইনুদ্দিন , ভারজিনিয়া বিএনপির সদস্য মোঃ কাইয়ুম,মহিউদ্দিন আনোয়ার, মোহাম্মাদ খালেদ, মতালিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ