ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক : চরমোনাই পীর - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) বলেছেন, জনগণের দুঃসময়ে ঢাকা ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক। সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে, অন্যদিকে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন অতীষ্ঠ হয়ে উঠেছে। এ সময় ঢাকা ওয়াসা পানির দাম বাড়ালে এই পথ ধরে দেশের বিভিন্ন অঞ্চলেও পানি ব্যবসায়ীরা পানির দাম বাড়াতে থাকবেন, যা জনজীবনকে আরও কঠিন করে তুলবে।

তিনি বলেন, কোনো প্রকার গণশুনানি ও যৌক্তিক কারণ ছাড়া ঢাকা ওয়াসা গত ১৬ বছরে ১৬ বার পানির দাম বাড়িয়েছে। ওয়াসার কাজের শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতিবাজদের শাস্তি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসতে হবে।

শনিবার (১ জুন) বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মরহুম সৈয়দ বেলায়েত হোসেনের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, সরকার একমুখী সমন্বিত শিক্ষা কারিকুলাম চালু করে কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে পুতুল খেলা খেলছে। এই খেলা থেকে সরে আসতে হবে। আগের কারিকুলাম কেনো ব্যর্থ হলো, এর জন্য কে দায়ী, কে জবাবদিহি করবে, এ ক্ষতি কীভাবে পূরণ হবে-এ বিষয়ে তখন সরকার বেমালুম ভুলে যায়।

তিনি বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে এদেশের অধিকাংশ জনগণের চিন্তা চেতনার আলোকে প্রনয়ণের দাবি জানান। শিক্ষা থেকে শরীফ থেকে শরীফার গল্প বাদ দিতে হবে। ট্রান্সজেন্ডারের নামে সমকামীতাকে প্রমোট করলে ধর্মপ্রাণ জনগণ বসে থাকবে না।

চরমোনাই পীর বলেন, সৈয়দ বেলায়েত হোসেন ছিলেন একজন দৃঢ়চেতা দীনের দায়ী। অন্যায়ের ব্যাপারে কোনো আপোস করেননি। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। পরে অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তিনি।

সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দলের নায়েবে আমির আব্দুল হক আজাদ, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, গাজী আতাউর রহমান, কেএম আতিকুর রহমান, ঢাকা জেলার সহ-সভাপতি মোহাম্মদ হানিফ মেম্বার, সুলতান আহমদ খান, ডা. কামরুজ্জামান, শাহীন আহমদ, ইলিয়াস হোসাইনসহ জেলা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ