ওয়াসিংটন ডিসি বিএনপির উদ্যোগেআলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওয়াসিংটন ডিসি বিএনপির উদ্যোগে
আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ

 

জানুয়ারি ২২, ২০২৩, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ওয়াসিংটন ডিসির উদ্যোগে, ভার্জিনিয়ায় সুফিয়া ইন্সিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে, মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
শহিদ জিয়ার কর্মময় জীবনের উপর আলোচনা এবং তাঁর আত্নার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করা হয়।
ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বাংলাদেশি জাতীয়তাবাদ, ১৯ দফা কর্মসূচি, স্বনির্ভর অর্থনৈতিক নীতি, বহুদলীয় গণতন্ত্র, বাক, ব্যক্তি, সংবাদপত্রের স্বাধীনতা, উন্নয়ন-উৎপাদনের রাজনীতি, ছাত্র-যুব-নারী-কৃষক-শ্রমিক-ব্যবসায়ীদের কল্যাণে বাস্তবভিত্তিক কর্মসূচির কারণেই শহিদ জিয়া জনগণ এর হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। সে কারণেই আওয়ামী লীগ শহিদ জিয়াকে ভয় পায়, সহ্য করতে পারে না তাঁর আকাশচুম্বি জনপ্রিয়তাকে। বর্তমান আওয়ামী দু:শাসন গুম, খুন, দুর্নীতি থেকে বাংলাদেশ এর জনগণকে মুক্ত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে চলমান আন্দোলনকে প্রবাসে আরো বেগবান করতে উপস্থিত নেতা কর্মীদের প্রতি আহবান জানান বিএনপি ওয়াশিংটন ডিসি নেতৃবৃন্দ।


সাংগঠনিক সভায় ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক বিগত একবছরের ওয়াশিংটন বিএনপির বিভিন্ন কার্যক্রম এর বিবরণ দেন। সকল সদস্যবৃন্দ ভবিষ্যৎ বিভিন্ন কর্মসূচি, নতুন সদস্য সংগ্রহ এবং বাংলাদেশ এ গণতন্ত্র পুনঃরুদ্ধারে ওয়াশিংটন ডিসি বিএনপির কর্মপন্থার বিষয়ে পরামর্শ ও আলোচনা করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি-মজনু মিয়া, গাজী কামরুল ইসলাম, মোশাররফ হোসেন, মোখলেসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালেহ মনসুর পরশ, মোহাম্মদ সালাহউদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক-দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব, সহসাংগঠনিক সম্পাদক আবদুল মুক্তাদির, আবুল হাসেম আজাদ, প্রচার সম্পাদক রেজওয়ান আনসারী পল্লব, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, মানবাধিকার সম্পাদক মোহাম্মদ মহসিন মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ শাহজাহান সিরাজ, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মীর নাজিউর রহমান নিক্সন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহাম্মেদ তারিকুর রহমান জনি, সদস্য নুরুননাহার খাতুন, ফারহানা মইনুদ্দিন, হেলেনা আক্তার, সাঈদ খান, মোহাম্মদ শফিক মোল্লা, আনসার আহমেদ, লাল মাহমুদ, রেজাউল করিম, তালহা রহমান। বিশেষ আমন্ত্রণে কমিটির বাইরে আরও যারা উপস্থিত ছিলেন-খালেদা বেগম, এমডি মাকসুদুর রহমান মৃদুল, এমডি আবুল কাশেম মোল্লা ও মেহেদী খান।
ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল বিগত কর্মসূচিসমুহের ন্যায় আগামী দিনের দলীয় কর্মসূচিতে সকল এর অংশগ্রহণ এবং ফাসিস্ট আওয়ামী সরকার এর পতন এর আশাবাদ ব্যাক্ত করে সাংগঠনিক সভার সমাপ্তি ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ