কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানান।
স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, এখন থেকে কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
এর আগে এই সুযোগ শুধুমাত্র আলিম সনদধারীদের জন্য সীমাবদ্ধ ছিল।
আইন মন্ত্রণালয় এ সুযোগ বাড়াতে প্রয়োজনীয় আইন সংশোধন করেছে বলেও জানান তিনি। সংশোধনের ফলে আজ থেকেই কওমি মাদরাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও কাজী পদে আবেদন করতে পারবেন।
জনতার আওয়াজ/আ আ