কক্সবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কক্সবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্তের প্রতিবাদে কক্সবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার সময় কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহম উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আমির আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কক্সবাজার জেলা বিএনপির অফিস থেকে বের হয়ে কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে নেতারা বলেন, ‘সরকার ভয় পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সম্পত্তির অবৈধ রায় দিছে। এই রায় কোনোদিন জনগণ মেনে নেবে না। তার সরকারকে অতিবিলম্বে এই অবৈধ রায় প্রত্যাহার করতে হবে।’

উক্ত বিক্ষোভ মিছিলে কক্সবাজার জেলা যুবদল ও শহর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ