কখন দাবানল তৈরি হবে কেউ বল‌তে পার‌বে না: আযম - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কখন দাবানল তৈরি হবে কেউ বল‌তে পার‌বে না: আযম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান ব‌লে‌ছেন, দেশের জনগণ এই ফ্যাসিবাদের বিচার করবার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। কখন দাবানল তৈরি হবে তা কেউ বলতে পারবেনা, সাবধান হয়ে যান।

শুক্রবার (২৯ সে‌প্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে‘ গণঅবস্থান কর্মসূচিতে এসব কথা ব‌লেন তিনি।

আযম খান বলেন, আমরা কয়েক বছর যাবত খালেদা জিয়ার চিকিৎসার দাবি করে আসছি। কিন্তু এই ফ্যাসিবাদী সরকার জনগণের ভাষা বুঝে না। দেশের সমস্ত মানুষ তার মুক্তির জন্য অভিমত ব্যক্ত করেছে। কিন্তু জনগণের সেই অভিমত এই সরকারের কানে পৌঁছায় না। শুধু রাজনৈতিক ভীতির জন্য খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। সরকারকে বলি তার জীবন নিয়ে রাজনীতি করবেন না, তালবাহানা ছেড়ে দিন। ফ্যাসিস্ট সরকারকে বলবো এই অপরাজনীতি বন্ধ করুন।

তি‌নি ব‌লেন, দুবছর যাবত খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রাখা হয়েছে। এটাই হলো ফ্যাসিবাদ। জনগণের নেত্রী থাকবে কারাগারে আর অপরাধীদের অভয়ারণ্য হবে দেশ এটাই হলো ফ্যাসিবাদ। যত দ্রুত সম্ভব পাসপোর্ট দিয়ে দেন আজকের মধ্যে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এই ফ্যাসিবাদের কি হবে এটা কেউ বলতে পারে না। এখনো সময় আছে।

তি‌নি আরও ব‌লেন, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এই সরকারের লুটপাটের কারণে। এই সরকারের সিন্ডিকেটের কারণে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। বাণিজ্যমন্ত্রীসহ সকল মন্ত্রী সিন্ডিকেটের সাথে জড়িত। তাই আজকে এই ফ্যাসিবাদের পতনের ডাক এসেছে। আর এই ডাক দিয়েছেন তারেক রহমান। এই সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার জন্য।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ২০১৮ সালে দেখেছি দিনের ভোট রাতেই চুরি করে নিয়েছে। এজন্যেই দেশের মানুষের দাবি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। তারেক রহমানের চিন্তা-চেতনার নেতৃত্বের সাথে পিটার হাস একাত্ম হয়েছেন। হাসিনা আপনাকে সময় দেওয়ার মতো জনগণের হাতে সময় নেই। আপনি তাড়াতাড়ি পদত্যাগ করুন। বিচারপতিরা দেশের জন্য কলঙ্ক। আজকে সারা বাংলাদেশ জেগে উঠেছে ওই সমস্ত বিচারপতিদের বিচার করবার জন্য। দেশের জনগণ এই ফ্যাসিবাদের বিচার করবার জন্য প্রস্তুত হয়ে গেছে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। কখন দাবানল তৈরি হবে তা কেউ বলতে পারবেনা সাবধান হয়ে যান। গায়েবি মামলা, মিথ্যা মামলা রাজনৈতিক মামলার মাধ্যমে হাজার হাজার নেতাকর্মীর নামে সাজা দেওয়ার চেষ্টা করছেন সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে যেকোন দিন, যেকোন সময় দাবানল তৈরি হয়ে যাবে সেই দাবানলে এই সরকার পুড়ে ভস্ম হয়ে যাবে।

সংগঠনের সভাপতি জনি সরকারের সভাপ‌তি‌ত্বে আরও বক্তব‌্য রা‌খেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ছাত্রদল সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, তাঁতী দলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মহসিন হাবিব, মৎস্যজীবীদের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ