কঠোর নিরাপত্তায় পবিত্র আশুরার তাজিয়া মিছিল শুরু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কঠোর নিরাপত্তায় পবিত্র আশুরার তাজিয়া মিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

পবিত্র আশুরার তাজিয়া মিছিল শুরু হয়েছে। সকাল ১০টায় রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে এই মিছিল শুরু হয়। শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ মিছিলে অংশ নেন। মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মিছিলটি বকশীবাজার, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি লেকের পার্শ্ববর্তী সীমান্ত স্কয়ারের সামনে শেষ হবে।

এদিকে আশুরা উপলক্ষে পুরান ঢাকার লালবাগের হোসেনি দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া ও এর আশপাশের শিয়া সম্প্রদায় কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী তাজিয়া (শোক) মিছিল ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। কাউকে ব্যাগ বা অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা জোরদারে কাজ করছে সোয়াটসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট।

দিবসটি নির্বিঘ্নে পালনে ডিএমপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশুরায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মাহমুদুল হাসান নামে এক ব্যক্তি বলেন, শত শত বছর ধরে ইমাম হোসেন (রা.) শহীদ হওয়ার দিনটিকে ঘিরে তাজিয়া মিছিল বের করা হয়। তাজিয়া তৈরি করা হয় ইমাম হোসেনের (রা.) সমাধির আদলে। তাজিয়া মিছিলে ভক্তরা শোকের গান গাইতে গাইতে বুক চাপড়ে হায় হোসেন, হায় হোসেন বলে বিলাপ করে।

প্রসঙ্গত, রাজধানীর সবচেয়ে পুরোনো ইমামবাড়া পুরান ঢাকার ফরাশগঞ্জের বিবিকা রওজা। এটি ১৬শ সালে নির্মিত হয়। মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর কন্যা ও ইসলামের চতুর্থ খলিফা হজরত আলীর বিবি মা ফাতেমা (রা.) এর নামে নির্মিত এ রওজা। প্রতি বছর মহররমের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত সময়ে আশুরা উপলক্ষ্যে জমজমাট হয়ে ওঠে বিবিকা রওজা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ