কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৬ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ছয়জনের মৃত্যু হলো।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে ওই টিনশেড কারখানায় আগুন লাগে।

অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয় থেকে দুই লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে শ্রম মন্ত্রণালয় ২ লাখ টাকা দেবে। এখানে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ পাওয়া গেছে। অনেকে নিখোঁজ শোনা যাচ্ছে। ধ্বংসস্তুপ সরানোর পর সবকিছু জানা যাবে।

এ কারখানার মালিক ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ