কনসার্টের নামে বেহায়াপনা ও মাদকের আসর বন্ধ করুন - কাজিম উদ্দিন ধনু - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কনসার্টের নামে বেহায়াপনা ও মাদকের আসর বন্ধ করুন – কাজিম উদ্দিন ধনু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১০, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১০, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
সাবেক সংসদ সদস্য ও সদ্য নির্বাচনের আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বলেছেন,চলমান এসএসসি পরীক্ষা শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারী থেকে তার আগের রাত ১৪ ফেব্রুয়ারী থেকেই শুরু হয়েছে কনসার্টের নামে বেহায়াপনা। সেখানে চলছে মাদকের ছড়াছড়ি। মদ খেয়ে মাতলামি করছে প্রকাশ্যেই। তিনি বলেন,যারা নৌকার সাথে বেইমানী করেছে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। এবার যারা বেইমানী করেছে তাদেরও একই অবস্থা হবে। শুধু সময়ের অপেক্ষা। কাজিম উদ্দিন ধনু রোববার স্থানীয় একটি কমি্উনিটি সেন্টারে নবগঠিত উপজেলা কৃষকলীগের পরিচিতি সবায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন,নির্বাচনের রাত থেকেই বিভিন্ন ইউনিয়নে নৌকার কর্মীদের উপর নির্যাতন শুরু হয়েছে। অফিস ভাংচুর ও দখল করে বঙ্গবন্ধুর ছবি,শেখ হাসিনার ছবি ছুড়ে ফেলা হয়েছে। তিনি বলেন

বাটাজোর,মল্লিকবাড়ী,ধলিয়া,কাশর,চামিয়াদীসহ বিভিন্ন স্থানে আ’লীগ নেতা-কর্মীদের উপর শারিরিক নির্যাতন করা হয়েছে। অভিযোগ করেন আ’লীগ ক্ষমতায় অথচ নৌকার কর্মীদের ব্যাবসা বানিজ্য দখল করা হচ্ছে। সাবেক এমপি বলেন,নির্বাচনের পর নেতা-কর্মীদের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে তা ২০০১ সালে বিএনপির আমলকেও হার মানায়।

সাব-রেজিষ্ট্রি অফিসে ডিও লেটার দেয়া হয় দলিল লেখক সমিতির জন্য যার কোন নজির নেই। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ব হওয়ার আহ্বান জানিয়ে বলেন আর ছাড় দেয়া হবে না। এখন থেকে রুখে দাঁড়াতে হবে। জনগন ক্ষেপে গেলে এ সকল সন্ত্রাসীরা পালাবার পথ পাবে না।

উপজেলা কৃষকলীগ সভাপতি কামরুজ্জামান বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা আ’লীগ সভাপতি এড. শওকত আলী ,জেলা কৃষকলীগ সভাপতি আব্দুর রহিম মিন্টু ,সহ সভাপতি আরিফুজ্জামান খান বাপ্পী,জেলা সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ খাইরুল কবির, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ কৃষকলীগের বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের সহসভাপতি শফিকুল ইসলাম শফিক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ