কবির আহমেদ ভুঁইয়াকে পুলিশ তুলে নেওয়ায় যুক্তরাজ্য বিএনপির নিন্দা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ২১, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ২১, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুঁইয়াকে সাদা পোশাকে পুলিশ তুলে নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। আজ এক বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটার দিকে উত্তরার বিনস এন্ড এরোমা থেকে সাদা পোশাকধারী পুলিশ কবির আহমেদ ভুঁইয়াকে তুলে নিয়ে যায়। সকালে তুলে নিয়ে গেলেও এখনো আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক বা গ্রেপ্তারের বিষয়টি স্বীকার না করায় তার পরিবার পরিজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। উল্লেখ্য, কিছুদিন পূর্বে কবির আহমেদ ভুঁইয়া তার মায়ের চিকিৎসার জন্য লন্ডন থেকে দেশে গিয়েছিলেন এবং আগামী ২৩শে জুলাই তার মাকে নিয়ে উন্নত চিকিৎসার সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। বিবৃতিতে নেতৃদয় অবিলম্বে কবির আহমেদ ভুঁইয়াকে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।
বিবৃতিতে নেতৃদয় আরও বলেন, জনবিছিন্ন ফ্যাসিবাদী নিশিরাতের অবৈধ সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে প্রতিনিয়ত বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, গ্রেফতার, হামলা- মামলা এবং নির্যাতন–নিপীড়ন চালিয়ে যাচ্ছে। দেশের আপামর জনসাধারণ স্বৈরাচারের সকল ভয়ভীতি উপেক্ষা করে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরেপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে । বিবৃতিতে নেতৃদয় অভিলম্বে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। আজ যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ ( সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা ) স্বাক্ষরিত গনমাধমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় ।
জনতার আওয়াজ/আ আ