কয়জনকে জবাবদিহি তার মুখোমুখি করা হয়েছে জনগণ জানতে চায়: ইশরাক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কয়জনকে জবাবদিহি তার মুখোমুখি করা হয়েছে জনগণ জানতে চায়: ইশরাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ১:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ১:৫৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

মঙ্গলবার (২ আগস্ট) বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরুল হকের কেবিনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে এ মন্তব্য করেন তিনি। পোস্টে সরকারকে কড়া হুমকি দেন বিএনপির এই নেতা।

পোস্টে তিনি লেখেন, ‘নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ, দলের কয়েকজন নেতা। নুরের চেহারায় সেটা স্পষ্ট ভাবে বোঝা যায়। ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে তা দেশের জনগণ দেখতে চায়, জানতে চায়। কোনো বাহিনী বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, তা হোক সামরিক অথবা বেসামরিক কোনো ব্যক্তি। নিঃসন্দেহে নুরকে হত্যা করার জন্যই এ আক্রমণ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নুরকে সরকারি উদ্যোগে অতিসত্বর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও লেখেন, ‘দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবেই। কিন্তু বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে এবং নুরের কিছু হলে- সরকারের পিঠের চামড়া থাকবে না।’

গত ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী পিটুনিতে গুরুত্বর আহত হন নুর। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার একটু উন্নতি হলে গত ১ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ