কয়রায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কয়রায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

 

কয়রা (খুলনা) প্রতিনিধি

ছবি প্রতিনিধি

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে গুলি ও বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কয়রা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

কয়রা সদরের প্রধান প্রধান সড়কে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা মো. শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, আলহাজ্ব মনিরুজ্জামান মনি, সরদার মতিয়ার রহমান, কোহিনূর আলম, আ. সামাদ, এস এম আ. রহিম, রফিকুল ইসলাম মিস্ত্রী, এ্যাড. মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, ফয়জুল করিম খোকন, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মোল্যা ইয়াকু্ব আলী, মিজানুর রহমান লিটন, আলাউদ্দিন, কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য আবু সাঈদ মালী, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, আনারুল ডাবলু, ইউনুস আলী, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব হেলাল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, রিয়াছাদুজ্জামান বাবলু, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ইমরান হোসেন, আলাউদ্দিন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ