কর্তৃত্ববাদী সরকারকে উপড়ে ফেলে দিতে হবে : দুদু - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কর্তৃত্ববাদী সরকারকে উপড়ে ফেলে দিতে হবে : দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ

 

বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, ‘গণতন্ত্র, স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষা যে জাতি বহন করে সে জাতিকে দমিয়ে রাখা যায় না। দ‌মি‌য়ে রাখ‌তে পার‌বে না। এ দে‌শে গণতন্ত্র প্রতি‌ষ্ঠিত হ‌বেই।’

বুধবার (১২ এপ্রিল) খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা বিভাগীয় আলোচনা সভা ও ইফতার মাহফিলে তি‌নি এসব কথা ব‌লেন।

দুদু ব‌লেন, ‘বাংলাদেশে ১৯৭১ সা‌লে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই হয়েছিল। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে পতন করেছিল। গণতন্ত্র, স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষা যে জাতি বহনকারে সে জাতিকে দমিয়ে রাখা যায় না। দে‌শে গণতন্ত্র প্রতি‌ষ্ঠিত হ‌বেই।’

ছাত্রদলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এদেশের মাটি থেকে এই কর্তৃত্ববাদী সরকারকে উপড়ে ফেলে দিতে হবে। আমি আপনাদের দিকে লক্ষ্য করেছি এই কাজটা আপনারাই পারবেন। এদেশে বারবার লড়াই হয়েছে সে লড়াই ছাত্ররা গৌরবমী ভূমিকা পালন করেছে। আগামী দিনে ও ছাত্ররা যথাযথ দায়িত্ব পালন করবে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে। এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘বেগম জিয়ার মুক্তির আন্দোলন, গণতন্ত্রের লড়াই এখন একাকার হয়ে গেছে। বেগম জিয়াকে মুক্ত করা আর গণতন্ত্রকে মুক্ত করা একই কথা। তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে বেগম জিয়া মুক্তি পাবে। বেগম জিয়া মুক্ত হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

কৃষক দলের সাবেক এই আহবায়ক বলেন, ‘বাংলাদেশ সাধারণ মানুষ জীবন ধারণের জন্য কঠিন সময় অতিক্রম করছে। সরকার উন্নয়নের নামে তামাশা শুরু করেছে। সামনে ঈদ। অথচ মানুষের হাতে টাকা নাই। চলবার মতো অবস্থা নাই। মানুষের অবস্থা নুন আনতে পান্তা ফুরায়। সেদিকে সরকারের কোন নজর নাই। শুধু মুখের একটাই বুলি উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন! মানু‌ষের পে‌টে ভাত না থাক‌লে উন্নয়ন দি‌য়ে দে‌শের জনগণ কি কর‌বে। আগে দে‌শের জনগ‌নের পে‌টে খাবার দি‌তে হ‌বে তারপ‌রে উন্নায়ন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু, ছাত্রদলের সভাপতি শ্রাবণ ও জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ