কর্মীদের পাশাপাশি সিনিয়র নেতারাও এবার আন্দোলনে মাঠে থাকবেন: আব্বাস - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কর্মীদের পাশাপাশি সিনিয়র নেতারাও এবার আন্দোলনে মাঠে থাকবেন: আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার পতন আন্দোলনে রাজপথেই শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। কর্মীদের পাশাপাশি সিনিয়র নেতারাও এবার আন্দোলনে মাঠে থাকবেন।

তিনি বলেন, জনগণের টাকায় করা পদ্মা সেতুর নামে মহাদুর্নীতি করা হয়েছে। যারা দুর্নীতি করেছেন তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্বাস বলেন, প্রধানমন্ত্রী বলেছেন জিয়াকে ধরে এনে স্বাধীনতার ঘোষণা পাঠ করানো হয়েছিল। অবশেষে আওয়ামী লীগ স্বীকার করেছে, জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বাকশালের পেটে আওয়ামী লীগ ঢুকে গিয়েছিল। সেখান থেকে জিয়া আওয়ামী লীগকে উদ্ধার করেছিলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, টিসিবির ট্রাকের সামনে সাধারণ মানুষ লাইন ধরছে আর আওয়ামী লীগ নেতারা কার্ড নিচ্ছে। আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়।

দেশের মানুষ এই সরকারের কাছ থেকে মুক্তি চায় উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনাকে সরকারপ্রধান রেখে তার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করা হবে। ক্ষমতাসীনদের হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন আদায় বিএনপির একমাত্র লক্ষ্য।

মোশাররফ বলেন, ইভিএম নয়, ব্যালটে আগামী নির্বাচন হতে হবে । আপসে হবে না, আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে। সরকার দেশের গনতন্ত্র হত্যা করেছে। জনগণ তাদের হাত থেকে মুক্তি চায়। সংকট সমাধানে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

সভায় ঢাকা মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান , শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তৃতা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ