‘কলাবতী’ শাড়িটি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে : জেলা প্রশাসক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘কলাবতী’ শাড়িটি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৩, ২০২৩ ৩:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৩, ২০২৩ ৩:০৩ পূর্বাহ্ণ

 

কলাগাছের বাকল থেকে পাওয়া সুতা দিয়ে তৈরি ‘কলাবতী’ শাড়িটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দেওয়ার কথা জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কলাগাছের সুতা থেকে তৈরি ‘কলাবতী’ শাড়ি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে কলাগাছের বাকল থেকে প্রথমবারের মতো শাড়ি তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসক। তিনি বলেন, জুম চাষের দারিদ্র্য থেকে পাহাড়ের নারীদের বের করে এনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য অগ্রণী ভূমিকা রাখবে এই পদ্ধতি। এটা সম্পূর্ণ পরিবেশবান্ধব। ‘কলাবতী’ শাড়ি হবে বান্দরবানের ব্রান্ডিং।

তিনি আরও বলেন, শুধু শাড়ি নয়, এই কলাগাছের সুতা থেকে পর্দা, ব্যাগ, পাপোস, জুতা ও কলমদানি তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে পাঞ্জাবি ও ফতুয়াসহ আরও আকর্ষণীয় হস্তশিল্প কীভাবে তৈরি করা যায় তা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সায়েন্স ল্যাবরেটরিতে সুতা পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক বলেন, শাড়ি তৈরির কাজে সুতা বানানো, সুতা শুকানো, সুতা বাছাই করা থেকে শুরু করে বিভিন্ন বিভাগে অনেক নারী জড়িত। এক কেজি সুতা দিয়ে ১০ থেকে ১৫ দিনের মধ্যে দৈর্ঘ্যে সাড়ে ১৩ হাত ও প্রস্তে আড়াই হাত শাড়ি তৈরি করা হয়েছে।

শাড়ির দাম নিয়ে তিনি বলেন, এই শাড়ির বাজার মূল্য ৪ থেকে ৫ হাজার টাকা হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ