কাকে চিটার বললেন তমা মির্জা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাকে চিটার বললেন তমা মির্জা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা তমা মির্জা। নিজের অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সরব তিনি। ভক্তদের সঙ্গে সেখানেই বিভিন্ন ভাবনা চিন্তা ও মুহূর্তের গল্প ভাগ করে নেন। তারই ধারাবাহিকতায় রোববার রাতে ফেসবুকে একটি স্টোরি দিতে দেখা গেল নায়িকাকে। যেখানে তমা মির্জা লিখেছেন- যে চিটার, সে সবসময়ই চিটার।

তিনটি বিষয় সবসময় মাথায় রাখা উচিত, উল্লেখ করে তমা বলেন- ‘একবার যে প্রতারণা করে, সে সবসময়ই প্রতারণা করে। একবার যে মিথ্যা বলে, সে সবসময়ই মিথ্যা বলে।’

তমা স্মরণ করিয়ে দেন, ‘যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দেও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল।’

তাহলে কী করতে হবে? নায়িকা মজার ছলে বললেন, ‘মারো কাছা, দাও দৌঁড়। ভুলেও পেছনে তাকাইয়ো না।’

হঠাৎ কাকে উদ্দেশ্য করে এমন স্ট্যাটাস দিলেন তমা মির্জা, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন ভক্তরা। অনেকেই তার পুরোনো সম্পর্কের কথাও টেনে আনছেন।

প্রসঙ্গত, সম্প্রতি নির্মাতা রায়হান রাফীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন তমা মির্জা। যেখানে নায়িকা উল্লেখ করেছেন, রাফীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই।

তবে দুজনের ঘনিষ্ঠজনদের দাবি, রাফী-তমা একটা সময়ে চুটিয়ে প্রেম করলেও তাদের সেই সম্পর্কে বর্তমানে ভাঙন ধরেছে। দু’জনের মাঝে আর ঘনিষ্ঠতা নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ