কানাডার হাই কমিশনারের সঙ্গে বৈঠক করলেন বিএনপি নেতারা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলসের সঙ্গে বৈঠকে করলেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর একটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে কানাডীয় দূতাবাসের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালি উপস্থিত রয়েছেন।
বিএনপি নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।
জনতার আওয়াজ/আ আ