কারখানাভিত্তিক রেশনিং প্রথা চালুর দাবি গার্মেন্টস শ্রমিকদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারখানাভিত্তিক রেশনিং প্রথা চালুর দাবি গার্মেন্টস শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
কারখানাভিত্তিক রেশনিং প্রথা চালুর দাবিতে লাল পতাকা সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

কারখানাভিত্তিক রেশনিং প্রথা চালু করে চাল, ডাল, তেল, আটা ও শিশুখাদ্য প্রদান, গ্রেড কারচুপি বন্ধ করে মালিকদের ঘোষণা অনুসারে জ্যাকার্ডসহ সকল শ্রমিকদের ন্যূনতম ৫৬ শতাংশ মজুরি বৃদ্ধি নিশ্চিত করা, চাকরিচ্যুতি-নির্যাতন বন্ধ, গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি এবং শ্রমিক হত্যার বিচারের দাবিতে এই সমাবেশ করা হয়।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ইদ্রিস আলী বলেন, সারাদেশে দ্রব্যেমূল্যের ঊর্ধ্বগতির ফলে শ্রমিকরা অর্ধাহারে, অনাহারে দিন পার করছেন। তাই আমরা ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করেছি, সে লড়াই আমাদের চলছে। তবে যেটুকু আশ্বাস পেয়েছি সেটুকু বাস্তবায়নের জন্য লড়াই করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা শ্রমিকদের নিয়ে লড়াই চালিয়ে যাবো।

তিনি বলেন, গার্মেন্ট শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য খাদ্য নিরাপত্তাসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা অতীব জরুরি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে শ্রমিকদের জীবনে চরম সংকট বিদ্যমান। এ সংকট সমাধান এবং সুষম শ্রমশক্তির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ অবস্থায় শ্রমিক, শিল্প ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিটি কারখানায় রেশনিং প্রথা চালু করে সকল শ্রমিকদের জন্য চাল, ডাল, তেল, আটা ও শিশুখাদ্য প্রদান অত্যাবশ্যকীয় জাতীয় কর্তব্য হয়ে পড়েছে। অতএব প্রতিটি গার্মেন্ট শিল্পে সকল শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

এসময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে।

সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ