কারাগারে সালমান-পলকসহ ৪ জনকে জাতিসংঘের প্রতিনিধিদলের জিজ্ঞাসাবাদ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাগারে সালমান-পলকসহ ৪ জনকে জাতিসংঘের প্রতিনিধিদলের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানসহ ডিভিশন পাওয়া চার আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে জাতিসংঘের প্রতিনিধিদল।

সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিনিধিদলটি। চার ঘণ্টাব্যাপী আসামিদের জিজ্ঞাসাবাদ করে তারা।

পাঁচ সদস্যের প্রতিনিধিদলে যারা ছিলেন তারা হলেন- জোসনা পোদাল, মারিয়া সোল বেকের, অমর সানান, জাকারি ফেকো ও আহমেদ ইমতিয়াজ সামাদ।

কারাগারে ডিভিশন পাওয়া যে চার আসামির সঙ্গে প্রতিনিধিদলটি কথা বলে তারা হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পুলিশের সাবেক আইজিপি মো. শহীদুল হক ও সাবেক সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ