কারাবন্দি সেলিমুজ্জামান সেলিমের বাসায় বিএনপি নেতারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাবন্দি সেলিমুজ্জামান সেলিমের বাসায় বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, কারাবন্দি সেলিমুজ্জামান সেলিমের পরিবারের সার্বিক খোঁজ-খবর নিতে তার বাসায় গেছেন বিএনপি নেতারা।

সোমবার সন্ধ্যায় বিএনপির ভাইস-চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ একটি প্রতিনিধি দল যায় সেলিমুজ্জামান সেলিমের ইস্কাটনের বাসায়।

গত বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির অন্য নেতাকর্মীদের সঙ্গে গ্রেফতার করা হয় তাকে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তাকেসহ অন্যদের হাজির করা হয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। পরে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে আদালত আসামিদের কারাগারে আটক রাখার আদেশ দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ