কারাবন্দী যুবদলের সাবেক সভাপতি নিরবের বাসায় রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাবন্দী যুবদলের সাবেক সভাপতি নিরবের বাসায় রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৭, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৭, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কারাবন্দী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৭ মার্চ) দুপুরে নিরবের গুলশানের নিকেতনের বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পরিবারের সদস্যদের সাথে কথা বলে মামলা ও জামিনের সর্বশেষ অবস্থার খোঁজ খবর নেন এবং তাদেরকে শান্তনা দেন।

এসময় রিজভীর সঙ্গে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ