কারামুক্ত হলেন যুবদল নেতা কামাল আনোয়ার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারামুক্ত হলেন যুবদল নেতা কামাল আনোয়ার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
এক সপ্তাহ পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেল থেকে তিনি মুক্তি পান।

এ সময় তাকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ যোগাযোগবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম দুলু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুবদল নেতা সোহেল রানা, নিশান রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদসহ অনেকেই।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা থেকে লিফলেট বিতরণকালে উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ