কারামুক্ত হলেন যুবদল সভাপতি টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারামুক্ত হলেন যুবদল সভাপতি টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৫, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৫, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার (৫ জুন) সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।

কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন সুলতান সালাউদ্দিন টুকু। সেখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে বরণ করেন। এসময় নেতাকর্মীরা টুকুকে অভিনন্দন জানিয়ে সরকার বিরোধী স্লোগান দেন।

এর আগে, এপ্রিল মাসের ২৯ তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে টুকুকে কারাগারে পাঠানো হয়।

তিন মামলায় টুকুর বিরুদ্ধে সাড়ে সাত বছর সাজা দেয় আদালত। এছাড়াও দুই শতাধিক মামলা রয়েছে যুবদলের এই সভাপতির বিরুদ্ধে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ