কার্যালয়ে বসে ওসির প্রকাশ্যে ধুমপান, তোলপাড় - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কার্যালয়ে বসে ওসির প্রকাশ্যে ধুমপান, তোলপাড়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২০, ২০২৪ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২০, ২০২৪ ১০:৫৩ অপরাহ্ণ

 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের নিজ কার্যালয়ে বসে প্রকাশ্যে ধুমপান করা নিয়ে এলাকায় সমালোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) ধুমপানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুক্তাগাছা ও ‘মুক্তাগাছার তাজা খবর’ নামের দুটি পেইজে ওসি কামাল হোসেনের ধুমপানের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন থানায় বসে প্রকাশ্যে ধুমপান’। ভিডিওটি মুর্হর্তেই ছড়িয়ে পড়ে। এতে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় এলাকার সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে ওসি কামাল হোসেন বলেন, ‘কে বা কারা এই ভিডিও তুলেছে, জানি না। আমি থানায় নতুন যোগদান করেছি। সাংবাদিকসহ অনেকেই পরিচিত হতে আসেন। অনেকে ক্যামেরা অন করে ঢোকেন। ভিডিও কর্ণার থেকে নেওয়া হয়েছে। যেই করুক এ কাজ, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বিষয়টি সিআইডির সাইবার ক্রাইমে দিয়েছি। তদন্ত করে কম সময়ে বের করা হবে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। অনুমতি দিলে মামলা হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ