কাল ঢাকায় শক্তি দেখাবে বিএনপি দিবে সরকারকে আল্টিমেটাম - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাল ঢাকায় শক্তি দেখাবে বিএনপি দিবে সরকারকে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৬, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৬, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকালের মহাসমাবেশ থেকে সরকারকে প্রথমে পদত্যাগের জন্য শর্টটাইমের আল্টিমেটাম দিবে বিএনপি। সেটি হতে পারে ৪৮ ঘণ্টা। এর মধ্যে সরকার দাবি মেনে না নিলে লাগাতার এক সপ্তাহের কঠোর কর্মসূচি ঘোষণা করবে দলটি। সেই কর্মসূচির মধ্যে থাকতে পারে হরতাল, অবরোধ, ঘেরাও, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন।

মহাসমাবেশ সম্পর্কে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ব্রেকিংনিউজকে বলেন, ‘আগামীকাল ২৭ জুলাই বৃহস্পতিবার ঢাকায় বিএনপি’র শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপি’র উদ্যোগে মহাসমাবেশ সফল ও সার্থক করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিএনপি’র এক দফা দাবির সাথে দেশের অধিকাংশ রাজনৈতিক দল, পেশাজীবী ও শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। বিএনপি’র মহাসমাবেশে মানুষের স্বতস্ফূর্ত ঢল নামবে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাজধানীতে এক সমাবেশে সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা ২৭ তারিখে যে মহাসমাবেশ ডেকেছি সেই মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ মহাসমাবেশ। কোনো চক্রান্ত করে, কোনো ষড়যন্ত্র করে, কোনো সহিংসতা করে এই মহাসমাবেশকে নস্যাৎ করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমি আহ্বান জানাতে চাই কর্তৃপক্ষের কাছে যে, আমাদেরকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার সমস্ত ব্যবস্থা আপনারা (সরকার) করবেন। অন্যথায় সব দায়দায়িত্ব সরকারকে, কর্তৃপক্ষকে এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে বহন করতে হবে।’

এ দিকে রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগ বড় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। বিপরীত মেরুর দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে এই সংঘাত ও সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ওই দিন রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিএনপির তরফ থেকে সংঘাতের আশঙ্কা করে ক্ষমতাসীনদের কর্মসূচির তারিখ পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে। অপরদিকে আওয়ামী লীগ সংঘাতের আশঙ্কা উড়িয়ে দিয়েছে। কোনোও উসকানি দেবে না বলেও আশ্বস্ত করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ