কালীগঞ্জে গাঁজাসহ পিতা-পুত্র আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কালীগঞ্জে গাঁজাসহ পিতা-পুত্র আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৯, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৯, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, দর্শনা থেকে কিছু মাদক ব্যবসায়ী মাদক নিয়ে মোটর সাইকেল যোগে কালীগঞ্জ যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আড়পাড়া এলাকায় চেক পোস্ট বসায় পুলিশ। সেসময় সন্দেহ হলে একটি মোটর সাইকেলের গতি রোধ করে তল্লাসী করে। সেসময় অভিনব কায়দায় থাকা তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় চুয়াডাঙ্গার দর্শনা এলাকার শাহাবুল ইসলাম ও তার ছেলে আশিকুল ইসলামকে। এ ঘটনায় কালীগঞ্জ
থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ