কিছু অধ্যাদেশ আইনে পরিণত না করার সিদ্ধান্তে টিআইবির উদ্বেগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিছু অধ্যাদেশ আইনে পরিণত না করার সিদ্ধান্তে টিআইবির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

মানবাধিকার, দুদক ও গুম প্রতিরোধ সংক্রান্ত কিছু অধ্যাদেশ আইনে পরিণত না করার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে রাষ্ট্র সংস্কার নিয়ে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, আইনে পরিণত হতে যাওয়া সব অধ্যাদেশের সবই দুর্বলতাহীন নয়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত তিনটি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারেই বাতিলের খাতায় ফেলে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে।

তিনি বলেন, পুলিশকে একটি জনবান্ধব এবং একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে যে স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমশিন গঠন প্রয়োজন তার কোনো প্রতফিলনই অধ্যাদেশে হয়নি। যা জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাবিত বিএনপি-সহ সব রাজনৈতিক দলের সম্মতিতে জুলাই সনদে অর্ন্তভুক্ত সুপারিশ ও সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক।

এক্ষেত্রে আইনে পরিবর্তন জরুরি বলে মনে করেন ইফতেখারুজ্জামান।

ইফতেখারুজ্জামান বলেন, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি আইনে রূপান্তরের সুপারিশ ইতিবাচক হলেও, গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে রয়ে গেছে দুর্বলতা। বিশেষ করে বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশকে উদ্বেগজনক বলছে সংস্থাটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ