কিশোরগঞ্জে দুর্গোৎসবের পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ (নীলফমারী) প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভে”ছা বিনিময় করেছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আব্দুল্লা আল মামুন ও সাধারন সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম ও উপজেলা বিএনপি’র নেতৃত্ববৃন্দ ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি সনাতন সম্প্রদায়ের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শারদীয় শুভে”ছা পৌঁছে দেন এবং
নির্বিঘেœ শারদীয় উৎসব পালনের আহ্বান জানান।
তিনি আরো বলেন- আমরা চাই সুন্দরভাবে এই পূজাটি উদযাপিত হোক। সেই লক্ষ্যে উপজেলা বিএনপি ৪১ সদস্য, ইউনিয়নে ২১ সদস্য, ওয়ার্ড ১১ সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে। এটি কিশোরগঞ্জের সম্প্রাদায়িক সম্প্রীাতর উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। কিশোরগঞ্জ থেকে আমারা সকল প্রকার অপশক্তিকে নিমূল করতে চাই। শুধু পূজা নয় পূর্জার পরেও আমরা সবাই একসাথে মিলে মিশে থাকবো। আমরা আপনাদের সেবাই সব সময় পাশে থাকবো। এখানে কোন সংখ্যালঘু থাকবে না, সবাই আমরা বাংলাদেশী। সবাই আমরা বাংলাদেশী ,আমাদের সবার অধিকার সমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি জামিল ইসলাম, বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবদলের আহবায়ক মাহমুদুল হক টিপু, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম মোরশেদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়ের ইবনে রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোয়েল রানা রাসেল, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ও বড়ভিটা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক খোকনুজ্জামান খোকন, বড়ভিটা বিএনপির সদস্য মোবারক হোসেন, বিভিন্ন পূর্জা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
জনতার আওয়াজ/আ আ