কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৬, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৬, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলার সীমান্ত লাগোয়া ভুরুঙ্গামারী উপজেলার ময়দান বিওপি ক্যাম্প এলাকার বাঁশঝানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬/১৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের ভিতরে বাঁশঝানি উচ্চ বিদ্যালয় মাঠে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের পক্ষে ১২৯ বিএসএফ ব্যাটালিয়ন এর সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ