কুমিল্লাকে ১৭৬ রানের লক্ষ্য দিল সিলেট
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (নবম) আসরের ফাইনালে আজ (১৬ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে শিরোপার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পেয়েছে মাশরাফীর দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৫ রান সংগ্রহ করেছে সিলেট।
এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। প্রথম ওভারেই ১৭ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত। তবে পরের ওভারে রানের খাতা খোলার আগেই বোল্ড হন তৌহিদ হৃদয়।
তিনে নেমে মাশরাফী ১ রানের বেশি করতে পারেননি। এরপর তৃতীয় উইকেটে ৭৯ রানের বড় জুটি গড়ে সিলেটকে ম্যাচে ফেরান শান্ত ও মুশফিকুর রহিম। মঈন আলীর বলে বোল্ড হওয়ার আগে ৪৫ বলে ৬৪ রান করেন শান্ত।
বাকি সময়ে মুশফিক ছাড়া আর কেউই ক্রিজে টিকে থাকতে পারেননি। শান্তর মতো তিনিও পান ফিফটির দেখা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানে অপরাজিত থাকেন তিনি।
দলের বাকিদের মাঝে রায়ান বার্ল ১৩ ও জর্জ লিন্ডে ৯ রান করেন। কুমিল্লার হয়ে মুস্তাফিজুর রহমান দুটি এবং আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, সুনীল নারিন ও মঈন একটি করে উইকেট শিকার করেন।
জনতার আওয়াজ/আ আ