কুমিল্লায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৯, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৯, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

 

কুমিল্লা প্রতিনিধি
শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম সেলিমসহ ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) গভীর রাতে তাকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আটক সেলিম জেলা জজ আদালতের সাবেক রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি)।

তার সাথে আটক বাকিরা হলেন, সুবর্ণা পুরের মৃত রফিকুল ইসলামের ছেলে মুমিনুল ইসলাম, দুলাল পুর গ্রামের মনিরুল হকের ছেলে বায়োজিদ সরকার, সুরুজ মিয়ার ছেলে আবু সালাম, মৃত কামরুজ্জামানের ছেলে একে এম নাছিরুজ্জামান, মৃত আলি আকবরের ছেলে শাহজাহান, সফিকুল সিকদারের ছেলে ফাহিম, শাসন গাছার মমতাজ মিয়ার ছেলে কামাল হোসেন। তারা সবাই আদর্শ সদর উপজেলার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৭ মে) অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। এতে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কয়েকজন নেতা অংশ নেন। সেখানে কুমিল্লাজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও সেলিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া গ্রেফতাররা সবাই আদর্শ সদর উপজেলার বাসিন্দা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ