কেউ কিছু দেবে না, আমাদেরকেই অর্জন করতে হবে : মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেউ কিছু দেবে না, আমাদেরকেই অর্জন করতে হবে : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কেউ আমাদের কিছু দেবে না, আমাদেরকেই অর্জন করতে হবে। আমাদের ভোটের অধিকার অর্জন করতে হবে, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে, এই দেশের মানুষকে মুক্ত করতে হবে এবং ভোটের অধিকার ফেরত আনতে হবে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত এক চিকিৎসক সমাবেশ ও মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে’ এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমাদের আন্দোলনের যে কর্মসূচি দেয়া হয়েছে, সেগুলো আমরা সফল করবো। আগামী দিনে আন্দোলনকে প্রচন্ড গতিতে এগিয়ে নিয়ে যাবো। ঝড়ের গতিতে আন্দোলন হবে। সেই আন্দোলনে সরকারের পতন ঘটবে। সেই আন্দোলনে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। মির্জা আব্বাস বলেন, এই সরকার আজকে পুলিশ, আদালত এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা জনগণের ভোটে তোয়াক্কা করে না। এটা কোনো সরকার নয়। এটা তাদের রাজত্ব মনে করে।

যা খুশি তাই করছে। এই রাজত্ব বন্ধ করতে হবে। যার যার অধিকার বুঝিয়ে দিতে হবে। ভোট দেয়ার অধিকার, কথা বলার অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. মো. আব্দুস সালামের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. সিরাজ উদ্দীন আহমেদ, রফিকুল কবির, সিনিয়র সহ সভাপতি ডা. এম এ সেলিম, সহ সভাপতি ডা. মোহাম্মদ শহিদ হাসান, ডা. মোস্তাক করিম স্বপন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ