কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিএনপির গণমিছিল শনিবার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিএনপির গণমিছিল শনিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ১২:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ১২:৫৫ পূর্বাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ সহ সারাদেশে গ্রফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী, কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আগামী ২৪ ডিসেম্বর শনিবার বেলা ২টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে গণনিছিল অনুষ্ঠিত হবে।

উক্ত গণমিছিলে সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌর বিএনপি, মহানগরীর সকল ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী অনুরোধ জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ