কেমন ছাত্র রাজনীতি" দেখতে চায় জানালেন শিক্ষার্থীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেমন ছাত্র রাজনীতি” দেখতে চায় জানালেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নতুন বাংলাদেশে কেমন ছাত্র রাজনীতি দেখতে চায়, তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাছে ব্যক্ত করেছেন দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে তৃণমূলের শিক্ষার্থীদের কাছে ছুটে যায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তৃণমূলের শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে উদ্যোগ নেয় ছাত্রদল।

নিজ দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে তিনদিন আগে ১০ দিনের সফরে বরিশাল বিভাগে গিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আজ ঝালকাঠি জেলার রাজাপুর সরকারি কলেজে এবং ঝালকাঠি সরকারি কলেজে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ করেন তিনি।

সংলাপকালে শিক্ষার্থীরা আগামীর ছাত্র রাজনীতি নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন৷ শিক্ষার্থীরা বলছেন যে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি তারা বন্ধ চান না৷ তবে, সুস্থ ধারার ছাত্র রাজনীতি, শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি পক্ষে মতামত দেন তারা।

ছাত্রদল কেন্দ্রীয় সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে ভয়হীন নিরাপদ ক্যাম্পাস, জোর করে কেউ রাজনৈতিক দলের প্রোগ্রামে নিয়ে যাওয়ার অপসংস্কৃতি থেকে মুক্তির কথা জানিয়েছেন।

এছাড়াও বিগত বছরে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলের সিট দখল, ইভটিজিং এর মত ঘটনার আর ক্যাম্পাসে দেখতে চান না বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে নাছির উদ্দীন নাছির ঘোষণা দেন যে, ছাত্রদলের কেউ যদি ভবিষ্যতে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শুধু “তথাকথিত” বহিষ্কার নয়, প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক।

ছাত্রদল সম্পাদক সাধারণ শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের আশ্বস্ত করেন যে, আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের প্রত্যাশাকে বাস্তবায়ণে কাজ করবে ছাত্রদল।

জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের ভালো কাজে পাশে থাকার অনুরোধ জানান।

তিনি শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হতে আহ্বান জানান।

সর্বশেষ সবার কাছে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রত্যাশা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ