কোকো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না : টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোকো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না : টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ

 

’জিয়া পরিবার’কে বাংলাদেশে সবচেয়ে প্রিয় পরিবার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরাফাত রহমান কোকো কোনো রাজনীতিবিদ ছিলেন না উল্লেখ করে টুকু বলেন, কোকো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। কিন্তু তার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা আমরা দেখেছি- আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরে। একজন অরাজনৈতিক ব্যক্তিত্বের জানাজা এত বড় হয়, তা বাংলাদেশের ইতিহাসে আছে কি না আমার জানা নেই।

তিনি বলেন, এই বিমানবন্দর থেকে হেঁটে হেঁটে লাখো লাখো মানুষ গুলশান, গুলশান থেকে বায়তুল মোকাররম এসেছে। এতেই প্রমাণ বাংলাদেশে সবচেয়ে প্রিয় পরিবার হচ্ছে, জিয়া পরিবার। সবচেয়ে প্রিয় সন্তান হলো, জিয়া পরিবারের সন্তান।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা দেখেছি, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান হওয়ার ১/১১ এর পরে তার ওপর যে নির্যাতন করা হয়েছিল- সেই নির্যাতন ছিল অমানবিক। আর ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল।

তিনি বলেন, আজকে বাংলাদেশে যে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার জন্য আরাফাত রহমান কোকো কাজ করে গিয়েছেন। বিদেশ থেকে ঘাস এনে প্রত্যেকটা স্টেডিয়ামে লাগিয়েছেন। আর আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের করতে তিনি সব কিছু করেছেন। এই ইতিহাস কেউ লিখবেন না।

টুকু বলেন, আজকে বাংলাদেশে যে ক্রিকেট, এই ক্রিকেটের মানোন্নয়নের জন্য যে কাজ আরাফাত রহমান কোকো করে গিয়েছেন- ওর উপরে বাংলাদেশের ক্রিকেট আজ দাঁড়িয়ে আছে।

দোয়া মাহফিলে বিএনপি নেতা আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, শিরিন সুলতানা, বেলাল আহমেদ, নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ