কোকোর কবর জিয়ারত করলেন জুবাইদা ও শামিলা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোকোর কবর জিয়ারত করলেন জুবাইদা ও শামিলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১০, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১০, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন ডা: জুবাইদা রহমান।

আজ শনিবার রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করেন ডা: জুবাইদা রহমান। এসময় তার সাথে ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

উল্লেখ্য, ঢাকায় ডা: জুবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি সার্বিকভাবে তদারকি করছেন ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)। সিএসএফ সদস্যদের (বিএনপি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) মাধ্যমেই মূলত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সাথে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করছেন সাবেক এই সেনা কর্মকর্তা।

বনানী কবরস্থানে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রমুখ।

আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি ঢাকার বিএফ শাহীন কলেজে লেখাপড়া করেছেন। ১৯৬৯ সালে জিয়াউর রহমান সপরিবারে ঢাকায় চলে এলে কিছুদিন জয়দেবপুরে থাকার পর বাবার চাকরির সুবাদে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বসবাস করেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ