কোকোর ৫৩ তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোকোর ৫৩ তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৩, ২০২২ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৩, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

 

নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় শনিবার, আগস্ট ১৩, ২০২২, সকালে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জ উল্লাহ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এ্যাড আবদুস সালাম আজাদ।
বক্তব্য রাখেন বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সরাফত আলী সফু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও অধ্যাপক আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী ও তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক আনিছুল ইসলাম আনিছ প্রমুখ নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলী আকবর চূন্নু, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জাহিদুল আলম মিলন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম সহ জিয়া মঞ্চের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ