কোচ ক্যাবরেরার অধীনে আজই অনুশীলনে নামছেন হামজা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোচ ক্যাবরেরার অধীনে আজই অনুশীলনে নামছেন হামজা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবলের নতুন চমক হামজা চৌধুরি মঙ্গলবার (১৮ মার্চ) রাত পৌঁনে ১০টায় সিলেট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তার জন্য অপেক্ষায় থাকা বাফুফে কর্মকর্তারা ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলারকে জানিয়েছেন ফুলেল শুভেচ্ছা।

এরপর বিমানবন্দর থেকে বাফুফের গাড়িতে করে টিম হোটেলে দলের সাথে যোগ দেন হামজা। এ সময় ইংলিশ চ্যাম্পিয়নশীপের ক্লাব শেফিল্ড ইউনাইটেড তারকাকে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। পরে কোচ হাভিয়ের কাবরেরার সাথে রাতের খাবার সেরেছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

এদিকে আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় প্রথমবারের মতো জাতীয় দলের সতীর্থদের সাথে অনুশীলন করবেন হামজা। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের প্রথম ২০ বিশ মিনিট গণমাধ্যম ও আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে উন্মুক্ত। এরপর আগামীকাল বৃহস্পতিবার ভারতের উদ্দেশে দেশ ছাড়বে দল।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচেই বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা হামজার। তিনি ৮ নম্বর লাল-সবুজ জার্সি পরে খেলতে চান। তবে হামজা খেলবেন কোন পজিশনে এটা এখনও স্পষ্ট নয়।

এর আগে, গত রোববার শেফিল্ড-ওয়েনসডের সাথে ম্যাচ খেলে ম্যানচেষ্টার থেকে সিলেট হবিগঞ্জ সিলেট হয়ে ঢাকায় হামজা চৌধুরি। দুইদিনে ভ্রমণ করেছেন প্রায় ৯ হাজার কিলোমিটার। তবে চোখে-মুখে নেই ক্লান্তির ছাপ, উপভোগ করছেন সময়টা। এখন কেবল হামজা ঝলক দেখার অপেক্ষায় কোটি ফুটবল ভ্ক্ত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ