কোটা আন্দোলন: ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ৬, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ৬, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে জারি করা ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) বেলা ১১ টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ব্যানার প্ল্যাকার্ড নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেই। এর ফলে সকল ধরনের যান চলাচল ওই সড়কে বন্ধ হয়ে পড়ে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে।
এ সময় তারা আমরা সোনার বাংলায় কোটা প্রথার ঠাঁই নেই, মেধাবীদের কান্না আর না আর না, বৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ঘোষিত চার দফা দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
জনতার আওয়াজ/আ আ