কোটা আন্দোলন : ঢাবিতে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ৩০ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা আন্দোলন : ঢাবিতে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৫, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৫, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা অভিযোগ উঠেছে। তিনজন শিক্ষার্থী গুরুতর আহতসহ ও মোট ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহতদের মধ্যে ১০ জনের বেশি নারী শিক্ষার্থী ও সাংবাদিক রয়েছেন।

সোমবার (১৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় মল চত্ত্বর, বিজনেস স্ট্যাডিজ বিভাগ ও হলপাড়া পুরো রণক্ষেত্র হয়ে ওঠে। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় এ ঘটনা ঘটে। আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ পেয়ে কয়েক হাজার শিক্ষার্থী রাজু ভাস্কর্য থেকে হল পাড়ায় অবস্থান নেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা হলে অবস্থান করে সেখান থেকে হুঙ্কার দেয় আর ইট মারতে দেখা যায়। আর অন্যদিকে শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্যে ইট পাটকেল মারতে থাকে।

সরেজমিনে দেখা যায়, বিজনেস স্ট্যাডিজের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে তিনজন গুরুতর আহত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। বাঁশ রোড আর ইট দিয়ে কয়েকজনকে শিক্ষার্থীকে প্রচণ্ড মারধর করেছে। এদের মধ্যে কয়েকজন নারী শিক্ষার্থী রাস্তায় পড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে নেতাকর্মীদের নিয়ে এসেছে। হেলমেট পড়ে দেশীয় অস্ত্র, হকস্টিক, লাঠিসোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে। এতে প্রায় ৩০ জন সাধারণ শিক্ষার্থী আহত হয়।

ঢাবির ৭১ হলের সামনে বিকেল তিনটার দিকে মাথায় ইট-পাটকেল ও লাঠির আঘাতে আহত হন মাহমুদুল হাসান (২৩), একুশে হলের ইয়াকুব (২১), শহিদুল্লাহ হলের রাকিব (২৪) ও মাসুদ (২৩)। তারা সবাই ঢাকা ডিক্যাল কলেজ (ঢামেকে) হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

এদিকে দুপুরে ইডেন কলেজ ছাত্রলীগের মেয়েদের হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজের সভাপতি শাহিনুর সুমিসহ (২৮) অন্তত সাত জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীদের মধ্যে সুমিকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া তার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ