কোটা আন্দোলনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ৭৯ জনের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা আন্দোলনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ৭৯ জনের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৩, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৩, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৭৯ জন ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা সাংবাদিকদের জানান, গত কয়েকদিনে ঢাকা মেডিকেলে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৭৯ জন। সোমবার পর্যন্ত এ সংখ্যা ছিল ৭৮ জন।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।

এই আন্দোলন ঘিরে সহিংসতায় সারা দেশে ১৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বিবিসি সংবাদদাতা তারেকুজ্জামান শিমুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছেন, মৃত ব্যক্তির নাম হৃদয় চন্দ্র।

এছাড়া কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর হাসপাতালটিতে এক হাজারেরও বেশি আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৯ জন। আর সংঘর্ষে আহত অবস্থায় হাসপাতালে আনার পরপরই মৃত ঘোষণা করা হয়েছে ৬০ জনকে।

সূত্রঃ বিবিসি বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ