কোটা আন্দোলনে উসকানিদাতা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা আন্দোলনে উসকানিদাতা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলনে উসকানিদাতা আছে। কোটা আন্দোলনকারীদের ভুল পথে নেওয়া হচ্ছে।

রোববার (১৪ জুলাই) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, থানায় মামলা হয়েছে, তদন্তের আগে কিছু বলা যাবে না।

তিনি আরও বলেন, আন্দোলনকারীরা যা করছে তা না বুঝে করছে। হাইকোর্টের আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শুনানী হবে ৮ তারিখ। বিষয়টি বিচার বিভাগের হাতে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ