কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২০, ২০২৪ ১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২০, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এই আন্দোলনের একজন সমন্বয়ক শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিবিসিকে এক ক্ষুদে বার্তায় জানিয়েছেন যে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলামকে শুক্রবার মধ্যরাতে আটক হয়েছে। বাকি সমন্বয়কদের মাঝে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, সে বিষয়ে তিনি এখনও নিশ্চিত না বলে জানিয়েছেন।

নাহিদ ইসলামকে যখন আটকের তথ্য জানা যাচ্ছে, অনেকটা কাছাকাছি সময়ে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আন্দোলনের দুইজন সমন্বয়কের সাথে সরকারের একটি বৈঠক হয়। সেই বৈঠকে নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন না।

তার আগে মি. ইসলাম বিবিসি বাংলাকে বলেছিলেন, ছাত্র হত্যার বিচার না হলে আলোচনার পথ খোলা নেই এবং তাদের আন্দোলন অব্যাহত থাকবে।সূত্রঃ বিবিসি বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ