কোন চাঁদাবাজের স্থান বাঞ্চারামপুরে হবে না: কৃষিবিদ পলাশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোন চাঁদাবাজের স্থান বাঞ্চারামপুরে হবে না: কৃষিবিদ পলাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। কোন চাঁদাবাজের স্থান বাঞ্চারামপুরে হবে না। যারা চাঁদাবাজি করবে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। বলেছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি’র উদ্যোগে বাঞ্চারামপুর ফেরিঘাট বালুর মাঠে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নয়ন হত্যার দ্রুত বিচার দাবি করে মেহেদী হাসান বলেন, প্রয়োজনে ট্রাইবুনাল গঠন করে দ্রুত বিচার করতে হবে। কেউ যদি নয়ন হত্যা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, বাঞ্চারামপুরের উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ক্যাপ্টেন তাজের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করতে হবে। তিনি মুক্তিযুদ্ধের জাল সার্টিফিকেট বিক্রি করে হাজার হাজার কোটি দুর্নীতি করেছে। এই দুর্নীতিবাজ পরিবারের সকলকে গ্রেফতার করতে হবে।

শেখ হাসিনা ও সব অপরাধীর বিচার দাবি করে প্রধান অতিথি পলাশ বলেন, সীমাহীন অন্যায়-অত্যাচার করে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে. তারও ক্ষমা নেই। একইসঙ্গে পালিয়ে যাওয়া দলের কাউকে বাঞ্ছারামপুর স্বাভাবিক কার্যক্রম করতে দেয়া হবে না। তাদেরকে যেখানেই পাওয়া যাবে আইনের হাতে সোপর্দ করা হবে। বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা মানবপাচারকারী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা রফিকুল ইসলাম আবুলকে দ্রুত গ্রেফতার করুন।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে, সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদস্য সচিব এ কে এম ভিপি মুসা। আরও ছিলেন উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আইয়ুম, আব্দুল করিম চেয়ারম্যান, সাখাওয়াত হোসেন, স্বপন শিকদার, দেলোয়ার হোসেন সবুজ, আবু হানিফ মাঝি, আব্দুল করিম, জাহাঙ্গীর চেয়ারম্যান, মো. সেলিম, আব্দুল মতিন, রফিকুল ইসলাম সেন্টু, জাহাঙ্গীর আলম, শাহ আলম সরকার, জাহাঙ্গীর, সেলিম শুকুরি, মো. কামাল হোসেন, হবি মিয়া।

যুবদলের সভাপতি হারুনুর রশিদ আকাশ, পৌর সদস্য সচিব মোহাম্মদ সামি, কৃষকদলের সভাপতি ওয়াসী উদ্দীন মেহেদী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের মাহবুব হাসান, ছাত্রদলের সদস্য সচিব লিটন সরকার, মোহাম্মদ ফাহাদ, আশিকুর রহমান অন্তু, মোহাম্মদ শাহাদাত হোসেন, ইসমাইল হোসেন রাজু, আব্দুল কুদ্দুস, আমান উল্লাহ আমান, রেজা, মো. সাইফুল ইসলাম নয়ন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ